শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

হাসপাতালে কাঙ্গালিনী সুফিয়া

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 9:46 pm

হাসপাতালে কাঙ্গালিনী সুফিয়া

মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মুমুর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’ গানখ্যাত বাউলশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে পুষ্প।

মায়ের শরীরিক অবস্থা সম্পর্কে পুষ্প বলেন, ডাক্তাররা জানিয়েছেন মা ব্রেনস্টোক করেছে। তার হার্টেও সমস্যা ধরা পড়েছে।’

এ সময় পুষ্প বলেন, ‘সবাই জানেন-আমাদের আর্থিক অবস্থা ভালো নয়। হাসপাতালে চিকিৎসার্থে আমাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। দেশবাসী সাহায্যের হাত বাড়িয়ে দিলে, আমরা মায়ের উন্নত চিকিৎসা করাতে পারতাম।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি মুস্তাফা মনোয়ার তাকে ‘কাঙ্গালিনী’ উপাধি দেন। সেই থেকে তিনি কাঙ্গালিনী সুফিয়া নামে বাউল রাজ্যে পরিচিত।

প্রসঙ্গত, বাউল গানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া এ ধরনের প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। তিনি নিজে গান লিখেছেন প্রায় ৫০০টি। তার জনপ্রিয় গানের মধ্যে ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘কোন বা পথে নিতাইগঞ্জে যাই’, ‘নারীর কাছে কেউ যায় না’ অন্যতম।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |