আকাশ থেকে আখাউড়াকে দেখার আয়োজন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:58 am

আকাশ থেকে আখাউড়াকে দেখার আয়োজন

আখাউড়ায় প্রথমবারের মতো হেলিকপ্টারে আকাশ ভ্রমণের আয়োজন করা হয়েছে। আগামী ১৮ অক্টোবর (রোববার) আখাউড়া কলেজ মাঠ থেকে এ আকাশ ভ্রমণের আয়োজন করবে এবি হেলিকপ্টার সার্ভিস ও স্মার্ট ফ্লাইট সেন্টার।

আয়োজকদের প্রচারপত্রে জানানো হয়েছে, আগ্রহীরা হেলিকপ্টারে করে আখাউড়ার আকাশ থেকে চারপাশের দৃশ্য উপভোগ করার সুযোগ পাবেন। প্রতিটি ফ্লাইটের সময় নির্ধারণ করা হয়েছে ১৫ মিনিট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে ব্যবসায়ী কবির আহমেদ ভূঁইয়ার। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা একজন উদ্যোক্তা হিসেবে প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে। আয়োজনের প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন নির্জন মোশারফ (অস্ট্রেলিয়া)। এ আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছেন মোবারক হোসেন জীবন ও ইকরামুল হাসান, স্মার্ট ফ্লাইট সেন্টারের ম্যানেজার।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, আখাউড়ার মানুষের জন্য ব্যতিক্রমী এই আয়োজনটি আনন্দ ও নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি করবে। স্থানীয় বাসিন্দাদের এতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজক নির্জন মোশারফ জানান, আপতত চারটি হেলিকপ্টার আনার পরিকল্পনা রয়েছে। একেকটিতে চারজন করে বসতে পারবেন। দিনভর আকাশে উড়বে হেলিকপ্টার।

Facebook Comments Box

Posted ১০:৫৮ এএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

The Daily Sarod |