শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি আন্তর্জাতিক প্রবীণ দিবসের সভায় প্রবীণ অধিদপ্তর গঠনের দাবি বাঞ্ছারামপুরে ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আকাশ থেকে আখাউড়াকে দেখার আয়োজন প্রধানমন্ত্রীর হাত থেকে ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আহসান শাহরিয়ার জরুরি সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বাবুল মিঞা বিসিআইসির নতুন চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০ দেশে ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম

ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 8:28 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ বছর জেলার ৯টি উপজেলায় মোট ৬২৮টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ৫০টি বেশি।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
সভায় জানানো হয়, গত বছর জেলায় ৫৭৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮-এ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৮৫টি, নাসিরনগরে ১৪২টি, নবীনগরে ১৩২টি, বিজয়নগরে ৬৪টি, সরাইলে ৫৬টি, কসবায় ৫৬টি, বাঞ্ছারামপুরে ৪৬টি, আখাউড়ায় ২৯টি এবং আশুগঞ্জে ১৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

প্রস্তুতিমূলক সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটিগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

Facebook Comments Box

Posted ৮:২৪ পিএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

The Daily Sarod |