নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 11:33 pm
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের কান্দিপাড়া ও ভাদুঘর এলাকায় পৃথক দুইটি কারখানা পরিদর্শন করেন তিনি। এ সময় কারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন পুলিশ সুপার।
চলতি বছর জেলায় ৬২৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে জেলা পুলিশ। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকেও আইনশৃক্সখলা বাহিনী ও গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন।
প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন শেষে পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম বলেন, যেসব স্থানে দুর্গাপূজার প্রতিমা তৈরি করা হচ্ছে- সেসব জায়গায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া পুলিশের নিয়মিত টহল কার্যক্রমও চলমান রয়েছে। পূজা উপলক্ষে আইনশৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানও চলছে। আশা করছি এবার সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম. রকীব উর রাজা, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ও জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী উপস্থিত ছিলেন।
Posted ৯:৩৭ পিএম | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya