শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া ‘পুনাক’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 8:31 pm

শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া ‘পুনাক’

ব্রাহ্মণবাড়িয়ায় পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ নারী কল্যান সমিতি পুনাকের উদ্যাগে স্থানীয় পুলিশ লাইন্স ড্রিলশেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী উম্মে সালমা মুন্নীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, পুনাকের সহ-সভাপতি ফারজানা ইয়াছমিন, পুনাক সদস্য নাসরিন আখতার, রিক্তা বেগম, জেসমিন আলম প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(সরাইল সার্কেল) মকবুল হোসেন। পরে পুলিশ পরিবারের সন্তান ও পুলিশ লাইন্স স্কুলের ১৭ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। সভায় শারীরিক প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁন বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করে যাচ্ছে। এসব কাজে কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। আজ যাদের বৃত্তিপ্রদান করা হয়েছে আশা করছি তাদের আগামীদিনে সামনে এগিয়ে যেতে এই বৃত্তি অনুপ্রেরণা যোগাবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Facebook Comments Box

Posted ৮:২৭ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯

The Daily Sarod |