অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ১২ মে ২০২৬
সর্বশেষ আপডেট : 9:32 am
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ তিনটি পৃথক মিছিল করেছে ছাত্রদল। একটি মোটরসাইকেল মিছিল থানায় গিয়ে বিক্ষোভ করে।
সকালে মেড্ডা এলাকায় মিছিল করে ছাত্রলীগ।
জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনূর রহমান জানান, ছাত্রলীগের কিছু টোকাই মিছিল করেছে বলে শুনেছেন। এর প্রতিবাদে তারাও বিক্ষোভ করছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।
সকালে মেড্ডা এলাকায় লিমন আল স্বাধীনের নেতৃত্বে মিছিল হয়। রাজবন্দিদের মুক্তি দাবিতে এ মিছিল করা হয়। এ সময় লিমন আল স্বাধীনকে জাতীয় পতাকা হাতে দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লে সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়। ছাত্রদল নেতা শাহীনূর রহমান, সমীর চক্রবর্তী, মোকারম হোসেন আদিসহ কয়েকজনের নেতৃত্বে পৃথক তিনটি মিছিল বের হয়। একটি মিছিল থানায় গিয়ে বিক্ষোভ করে।
একটি মিছিলে থাকা সাবেক ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন জানান, নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করায় ক্ষোভের সঞ্চার হয়। এর প্রতিবাদে একাধিক মিছিল হয়েছে।
Posted ১১:৫৮ পিএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya