কবীর ভূঁইয়ার আবেদনে নতুন ‘বরিশল’ ইউনিয়ন গঠন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ১৩ মে ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:৩২ পূর্বাহ্ণ

কবীর ভূঁইয়ার আবেদনে নতুন ‘বরিশল’ ইউনিয়ন গঠন
পরিধি বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার। জেলার সদর উপজেলার একটি অংশকে নিয়ে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়ার সঙ্গে সংযুক্তির মাধ্যমে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে আখাউড়ার ইউনিয়ন পরিষদের সংখ্যা হলো ছয়টি। নতুন ইউনিয়নের নাম ‘বরিশল’ ইউনিয়ন।
জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা ব্যবসায়ি কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে নতুন ইউনিয়ন গঠন প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ইউনিয়ন গঠন করার কথা উল্লেখ করেছেন।
নতুন ইউনিয়নে যুক্ত হওয়া গ্রামগুলো হলো, বরিশল, কোড্ডা, চান্দি, শ্যামনগর, বৈষ্ণবপুর ও কোড়াবাড়ি। নতুন বরিশল ইউনিয়নকে মোট নয়টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। ওই ইউনিয়নে মোট জনসংখ্যা প্রায় সাড়ে ১৭ হাজার। এর আয়তন প্রায় ১২ বর্গকিলোমিটার। একই প্রজ্ঞাপনে সদর উপজেলায় থাকা ওই ছয় গ্রামের আগের ইউনিয়ন বাসুদেবকে বাকি থাকা গ্রাম নিয়ে পুনর্গঠন করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য ও বরিশল গ্রামের বাসিন্দা ব্যবসায়ি কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে নতুন ইউনিয়ন গঠন প্রক্রিয়া শুরু হয়। আখাউড়া উপজেলা বিএনপি’র একটি পক্ষ এ নিয়ে বিরোধিতা করে। এ নিয়ে তারা সভা, মানববন্ধন কর্মসূচি পালন করে। পাশাপাশি গণসাক্ষর নেওয়া হয়। অন্যদিকে নতুন ইউনিয়ন গঠনে সরকারি কার্যক্রম চলতে থাকে। ভৌগলিক দিক বিবেচনায় ছয় গ্রামের মানুষ আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে একমত পোষণ করেন।
Facebook Comments Box

Posted ১২:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬

dainiksarod |