শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১২ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 7:31 pm

নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ৫ জন আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে র‍্যাবের তিন সদস্যকে আটকে রেখে মারধরের ঘটনায় পাঁচজনকে জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (১১ মে) রাত থেকে আজ মঙ্গলবার (১২ মে) সকাল পর্যন্ত নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রাম থেকে অভিযান চালিয়ে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে। দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মো. নূরনবী।

আটকরা হলেন- আব্দুল কাদির (৬২), রাহিম আহমেদ (২০), অপু মিয়া (১৯), নুর আলম (১৯) ও ছানোয়ারা বেগম (৪৮)। তারা সবাই খাগাতোয়া গ্রামের বাসিন্দা।
এর আগে গতকাল সোমবার বিকেলে খাগাতোয়া গ্রামে ডাকাত শফিক বাহিনীর সদস্যরা র‍্যাব সদস্য কাজল, মালেক ও রাশেদকে আটকে রেখে মারপিট করে।
কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, গতকাল সোমবার বিকেলে গোয়েন্দা তথ্য সংগ্রহে যাওয়ার পথে খাগাতোয়া গ্রামে র‍্যাব-৯ এর গোয়েন্দা শাখার তিন সদস্যকে জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায় চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা। পরে তাদেরকে আটকে রেখে মারপিট করা হয়। এ সময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে র‍্যাবের অন্য সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে।
তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সাড়াশি অভিযান চালায় র‍্যাব। এ সময় শফিক ডাকাত পালিয়ে গেলেও র‍্যাব সদস্যদের উপর হামলাকারীদের মধ্যে এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযানে কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা মো. নূরনবী।

Facebook Comments Box

Posted ৭:৩০ পিএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬

The Daily Sarod |