ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙারি পণ্যের গুদামে আগুন লেগে কোটি টাকার ক্ষতি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 9:32 am

ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙারি পণ্যের গুদামে আগুন লেগে কোটি টাকার ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভাঙারি পণ্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি গুদাম মালিকের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত গুদাম মালিক ছোট্ট মিয়া জানান, রাত ১২টার দিকে হঠাৎ করে তার ভাঙারি পণ্যের গুদামে লেগে যায়। এ সময় গুদামের ভেতরে থাকা দুইজন স্টাফ দ্রুত বের হতে সক্ষম হন। প্রায় দুই ঘণ্টার মতো আগুনে গুদামের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। তবে কী থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

Facebook Comments Box

Posted ১২:০৪ পিএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

The Daily Sarod |