শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

বাঞ্ছারামপুরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১২ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 12:34 am

বাঞ্ছারামপুরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মো. লিমন মিয়া (২২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিমন জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত কয়েকদিন আগে বড়িকান্দি এলাকায় স্থানীয় কয়েকজনের সঙ্গে লিমনের মারামারি হয়। ওই ঘটনার পর থেকে সে নরসিংদীতে তার বোনের বাড়িতে ছিল। গতকাল বোনের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আজ সন্ধ্যায় তার মরদেহ পাওয়া যায়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে।  ঘটনাস্থলে গুলির খোসা পাওয়া গেছে। করা হয়েছে। বিষয়টি  তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩৪ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬

The Daily Sarod |