বিনোদন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ১২ মে ২০২৬
সর্বশেষ আপডেট : 9:32 am
সচেতনতামূলক একটি প্রামাণ্যচিত্রে কাজ করেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। ১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মানবসুর উন্নয়ন সংস্থার (মাউস) জন্য নির্মিত প্রামাণ্যচিত্রটির দৃশ্য ধারণ ইতোমধ্যে শেষ হয়েছে।
বেসরকারি ওই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভুর গ্রন্থনা ও পরিকল্পনায় প্রামাণ্যচিত্রটির নাম রাখা হয়েছে ‘অস্তিত্বের লড়াই’।
এ সম্পর্কে পূর্ণিমা বলেন, ‘প্রামাণ্যচিত্রের ভাবনা ভালো লাগায় মানুষকে সচেতন করতে দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছি। আমি সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’
পূর্ণিমা ছাড়াও প্রামাণ্যচিত্রটিতে আরও রয়েছেন কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা প্রমুখ।
Posted ৭:৫৯ পিএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya