শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৫ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 9:32 am

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় মো. জুনায়েদ (২৫) ও শাহ আলম (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ মে) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার সোহাগপুর বাস স্ট্যান্ডের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক জানান, দুপুরে আশুগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন জুনায়েদ ও শাহ আলম। পথিমধ্যে পেছন দিক থেকে সিলেট অভিমুখী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুনায়েদ ও শাহ আলম মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

Facebook Comments Box

Posted ৭:৪৬ পিএম | শুক্রবার, ১৫ মে ২০২৬

The Daily Sarod |