শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ট্রেন থামিয়ে টয়লেট থেকে গাঁজা পেলো পুলিশ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 9:32 am

ট্রেন থামিয়ে টয়লেট থেকে গাঁজা পেলো পুলিশ

ঢাকাগামী আন্ত:নগর ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অনির্ধারিত যাত্রাবিরতি করিয়ে এর টয়লেটে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ভোরে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজ হঠাৎ বার্তা পাঠান উপবন এক্সপ্রেস ট্রেনে মাদক উদ্ধারে অভিযান চালাতে। এসপির নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে উপবন এক্সপ্রেস ট্রেনের কোন যাত্রা বিরতি না থাকলেও ট্রেনটিকে থামানো হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের জিআরপি সদস্যরা তল্লাশি চালিয়ে ‘চ’ বগিতে মালিক বিহীন অবস্থায় টয়লেটে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান রেলওয়ে পুলিশের ওই কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ৩:৩৬ পিএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

The Daily Sarod |