২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 5:44 pm

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট এই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ আগস্ট। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।
এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ো গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন।
Facebook Comments Box

Posted ৫:৪৩ পিএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

The Daily Sarod |