শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্য জোটের ভারত থেকে ঘাসের ঝুড়িতে করে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে ফিরছিল চোরাকারবারি, ধরল বিজিবি জুলাই আন্দোলন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শ্যামল ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য উদ্ধার প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে, চাইলেই হাসিনার বক্তব্য শুনতে পারবে: রুমিন ফারহানা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসবে নিবন্ধন ও স্মারকগ্রন্থে লেখা আহ্বান মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশির মৃত্যু হাসিনার ভার্চ্যুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে ভারতের সম্পৃক্ততা নেই: জয়সওয়াল মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেয়ার হুঁশিয়ারী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 11:03 am

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ প্রতীক্ষিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন।
আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে ২৫ টাকা।
এর আগে গতকাল বুধবার (৪ আগস্ট)  সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই জাদুঘর উদ্বোধনের কথা জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থান-এর গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
Facebook Comments Box

Posted ১১:০৩ এএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

The Daily Sarod |