শিরোনাম
গ্যাসের চাপজনিত সমস্যায় উৎপাদন অর্ধেকে নেমেছে বিসিক শিল্পনগরীতে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্য জোটের ভারত থেকে ঘাসের ঝুড়িতে করে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে ফিরছিল চোরাকারবারি, ধরল বিজিবি জুলাই আন্দোলন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শ্যামল ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য উদ্ধার প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে, চাইলেই হাসিনার বক্তব্য শুনতে পারবে: রুমিন ফারহানা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসবে নিবন্ধন ও স্মারকগ্রন্থে লেখা আহ্বান মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশির মৃত্যু

ট্রাম্পের ছবিযুক্ত ১ ডলার মূল্যের মুদ্রা চালু করছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 6:54 pm

ট্রাম্পের ছবিযুক্ত ১ ডলার মূল্যের মুদ্রা চালু করছে যুক্তরাষ্ট্র

স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলার মূল্যের মুদ্রা চালু করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মুদ্রার নকশার একদিকে খোদাই করা ট্রাম্পের ছবির পাশে লেখা আছে ‘লিবার্টি’, ‘ইন গড উই ট্রাস্ট’ এবং ‘১৭৭৬-২০২৬’। অন্যপিঠে রয়েছে প্রেসিডেন্টের সীলমোহর থেকে নেয়া বল্ড ঈগলের ছবি।
মুদ্রার নকশাটি মূলত গত বছরের অক্টোবরে প্রকাশিত একটি খসড়ার সংশোধিত রূপ। নিজের নামে মুদ্রা দেখে ট্রাম্প নিজেকে সম্মানিত বোধ করছেন।
তবে বিশ্লেষকরা নকশাটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ১৮৬৬ সালের একটি মার্কিন আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মুদ্রায় কোনো জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫৩ পিএম | শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

The Daily Sarod |