শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্য জোটের ভারত থেকে ঘাসের ঝুড়িতে করে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে ফিরছিল চোরাকারবারি, ধরল বিজিবি জুলাই আন্দোলন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শ্যামল ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য উদ্ধার প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে, চাইলেই হাসিনার বক্তব্য শুনতে পারবে: রুমিন ফারহানা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসবে নিবন্ধন ও স্মারকগ্রন্থে লেখা আহ্বান মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশির মৃত্যু হাসিনার ভার্চ্যুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে ভারতের সম্পৃক্ততা নেই: জয়সওয়াল মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেয়ার হুঁশিয়ারী

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্য জোটের

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 9:18 pm

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্য জোটের

জুলাই সনদ ও জুলাই চার্টার দ্রুত বাস্তবায়ন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার সম্পন্নের দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য জোট। দাবি বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা।
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তারা।
খেলাফতে মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আজিজ খন্দকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোবারক হোসেন বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় নিয়ন্ত্রণে চলে যায় এবং মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের আত্মত্যাগের স্বীকৃতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ ও জুলাই চার্টার দ্রুত বাস্তবায়ন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার সম্পন্ন করতে হবে। এসব দাবি বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আবারও জুলাই আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, ছাত্রশিবির, ছাত্রশক্তিসহ ১১ দলীয় ঐক্য জোটের নেতারা বক্তব্য দেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তাদের আত্মত্যাগের স্বীকৃতি, জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং রাষ্ট্রে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কারের দাবি জানান।

Facebook Comments Box

Posted ৯:১৮ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

The Daily Sarod |