শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্য জোটের ভারত থেকে ঘাসের ঝুড়িতে করে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে ফিরছিল চোরাকারবারি, ধরল বিজিবি জুলাই আন্দোলন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শ্যামল ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য উদ্ধার প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে, চাইলেই হাসিনার বক্তব্য শুনতে পারবে: রুমিন ফারহানা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসবে নিবন্ধন ও স্মারকগ্রন্থে লেখা আহ্বান মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশির মৃত্যু হাসিনার ভার্চ্যুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে ভারতের সম্পৃক্ততা নেই: জয়সওয়াল মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেয়ার হুঁশিয়ারী

ভারত থেকে ঘাসের ঝুড়িতে করে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে ফিরছিল চোরাকারবারি, ধরল বিজিবি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 7:29 pm

ভারত থেকে ঘাসের ঝুড়িতে করে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে ফিরছিল চোরাকারবারি, ধরল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঘাসের ঝুড়িতে অভিনব কায়দায় লুকানো ২০ হাজার ১৬০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে আলীনগর সীমান্ত ফাঁড়ির বিশেষ টহলদল সীমান্ত পিলার-২০১৬/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াবাদী এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মাথায় ঘাসবোঝাই ঝুড়ি নিয়ে ভারতের দিক হতে বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে ঝুড়িটি ফেলে দৌঁড়ে পালিয়ে যায় সে। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঝুঁড়িটি তল্লাশি করে ঘাসের ভেতরে অভিনব কায়দায় লুকানো দুইটি প্যাকেট থেকে ২০ হাজার ১৬০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তিনি আরও জানান, পৃথক আরেকটি অভিযানে বিজয়নগরের মুকুন্দপুর সীমান্ত ফাঁড়ির আরেকটি টহলদল কর্তৃক ১০ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের ১৩১ পিস শাড়ি উদ্ধার করে।

Facebook Comments Box

Posted ৭:২৯ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

The Daily Sarod |