শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্য জোটের ভারত থেকে ঘাসের ঝুড়িতে করে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে ফিরছিল চোরাকারবারি, ধরল বিজিবি জুলাই আন্দোলন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শ্যামল ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য উদ্ধার প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে, চাইলেই হাসিনার বক্তব্য শুনতে পারবে: রুমিন ফারহানা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসবে নিবন্ধন ও স্মারকগ্রন্থে লেখা আহ্বান মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশির মৃত্যু হাসিনার ভার্চ্যুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে ভারতের সম্পৃক্ততা নেই: জয়সওয়াল মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেয়ার হুঁশিয়ারী

প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে, চাইলেই হাসিনার বক্তব্য শুনতে পারবে: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 2:24 pm

প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে, চাইলেই হাসিনার বক্তব্য শুনতে পারবে: রুমিন ফারহানা

প্রত্যেক মানুষের হাতেই গণমাধ্যম আছে এবং যে যে শুনতে চায় শেখ হাসিনার বক্তব্যে শুনতে পারবেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সরাইল উপজেলা প্রশাসন এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়। আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে যে শুনতে চায়, তারা শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই বা কী করে গণতন্ত্র হয়?
তিনি বলেন, ওনি (শেখ হাসিনা) বাংলাদেশের নাগরিক। ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে। ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র দল। সকলকিছু বিবেচনায় ওনার বয়সও হয়েছে, বাংলাদেশে যদি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কী দাঁড়াবে বা ওনার এতোদিনের যে রাজনৈতিক ইতিহাস- সেটারই বা কী দাঁড়াবে; সকলকিছু বিবেচনায় আমার কমনসেন্স বলে ওনি ফিরে আসবে।
গতকাল ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ নিয়ে রুমিন ফারহানা বলেন, এটা দেশের আইনশৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি- সেটাই ইঙ্গিত করে। দলগুলোর যে তাদের ছাত্রসংগঠনের ওপর কোনোরকম নিয়ন্ত্রণ নেই এবং দিনশেষে আবারও যে আমরা পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছি, সেটিই ইঙ্গিত করে।
রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করেছে স্থানীয় বিএনপি। এ নিয়ে রুমিন ফারহানা বলেন, বিএনপিকে তো মানতে হবে মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। এই কঠিন সত্যটা বিএনপিকে মেনে নিতে হবে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সংবর্ধনা জানানো হয়।

Facebook Comments Box

Posted ২:২৪ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

The Daily Sarod |