শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

জুলাই আন্দোলন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শ্যামল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 4:17 pm

জুলাই আন্দোলন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শ্যামল
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) সকালে শহরের পৌর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক মো. আবু সাঈদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানান। পরে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ এবং জেলা এনসিপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এ ছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে ভূমিকা রেখেছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে। ভবিষ্যতে যেন দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হতে পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা দেওয়া হয়।
Facebook Comments Box

Posted ৪:১৭ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

The Daily Sarod |