কসবায় জুস খাওয়ানোর কথা বলে ৪ বছরের শিশুকে বলাৎকার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০২ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : ১১:০৭ অপরাহ্ণ

কসবায় জুস খাওয়ানোর কথা বলে ৪ বছরের শিশুকে বলাৎকার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জুস খাওয়ানোর কথা বলে কাঠ বাগানে ডেকে নিয়ে ৪ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখলা গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে শিশুটি ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ওই শিশুর পরিবার জানান, দুপুরে ৪ বছরের ওই শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এসময় একই এলাকার কানু মিয়ার ছেলে হাসান জুস খাওয়ানোর কথা বলে তাকে একটি কাঠ বাগানের ভেতরে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে। পরে শিশুটির চিৎকার দিলে বখাটে হাসান পালিয়ে যায়। তারপর পরিবারের লোকেরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের সার্জারী বিভাগে নিয়ে ভর্তি করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, শিশুটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শিশুটির পরিবার থেকে এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

Posted ১১:০৫ অপরাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০২৩

dainiksarod |