শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে শিশু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 9:46 pm

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে শিশু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েছে। ঢাকা শিশু হাসপাতালে গত এক মাসে ৩৭৬ বিভিন্ন বয়সী শিশুকে পরীক্ষা করে ৬০ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এদের বয়স ২১ দিন থেকে ১৮ বছরের মধ্যে।

চলতি বছরের ১৩ এপ্রিল ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসারত এক শিশু মারা যায়। দেশে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত হাসপাতালটিতে ২৫ করোনা আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ হাসপাতালের কোভিড-১৯ আক্রান্ত শিশুর চিকিৎসায় নির্ধারিত ২০টি শয্যার মধ্যে ১৬টিতে রোগী ভর্তি রয়েছে। জরুরি (ইমার্জেন্সি) অবস্থায় ব্যবহারের জন্য খালি রাখা হয়েছে চারটি শয্যা।

হাসপাতালে চলতি মাসের শুরুর সপ্তাহের নমুনা পরীক্ষার তথ্য বলছে, গত ১ এপ্রিল ২৮ জনের নমুনা পরীক্ষা করে চারজন, ৩ এপ্রিল ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, ৪ এপ্রিল ৩১ জনের মধ্যে আটজন, ৫ এপ্রিল ২৮ জনের মধ্যে সাতজন, ৬ এপ্রিল ৩১ জনের মধ্যে আটজন এবং ৭ এপ্রিল ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ছয়জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশই শিশু। বাকিরা হাসপাতালে কর্মরত ব্যক্তি।

ঢাকা শিশু হাসপাতালের করোনা নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত টেকনোলজিস্ট মো. মাসুদ রানা জাগো নিউজকে বলেন, এখানে ১৫ দিন থেকে ১৮ বছরের শিশুদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। আগে এ হাসপাতালে মোট পরীক্ষার ১ শতাংশ সংক্রমণ শনাক্ত হতো। সম্প্রতি তা ১০ শতাংশে পৌঁছেছে।

তিনি বলেন, ‘প্রতিদিন মাত্র ২৫টি নমুনা পরীক্ষার কিট বরাদ্দ থাকার জটিল রোগে আক্রান্ত শিশুদের করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। করোনা রিপোর্ট ছাড়া চিকিৎসকরা রোগী দেখতে চান না বলে অনেককেই ফিরিয়ে দিতে হচ্ছে।’

হাসপাতালের জন্য কিটের বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি।

এ বিষয়ে ঢাকা শিশু হাসপাতালের উপ-পরিচালক সহযোগী অধ্যাপক ডা. প্রবীর কুমার সরকার বৃহস্পতিবার জাগো নিউজকে বলেন, ‘বর্তমানে শিশুদের করোনা নমুনা পরীক্ষা করে শনাক্তের পরিমাণ বেড়েছে। গত ১৩ এপ্রিল হাসপাতালে ভর্তিরত এক শিশু মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এ হাসপাতালে ২০টি শিশু কোভিড বেডের মধ্যে ১৬টিতে রোগী ভর্তি করা হয়েছে। হাসপাতালে পরিবহনের চরম সঙ্কট থাকায় কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্টাফদের যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। লকডাউনে পরিবহন বন্ধ থাকায় তারা নির্ধারিত সময়ে আসতে পারছেন না।’

চলমান লকডাউনে চিকিৎসা ব্যবস্থা সচল রাখতে সরকারি সহযোগিতার দাবি জানান ডা. প্রবীর কুমার।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১

The Daily Sarod |