আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 7:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরগ্রার গ্রামের শ্মশান সংলগ্ন একটি ধানের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধরখার ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ আলম চৌধুরী বলেন, বিকেলে ধানের জমিতে বিবস্ত্র অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Posted ৭:৫৭ পিএম | শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya