শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

উৎসর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও ডেন্টাল চেকআপ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৬ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:36 pm

উৎসর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও ডেন্টাল চেকআপ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফ্রিতে ব্লাড গ্রুপিং ও ডেন্টাল চেকআপের আয়োজন করে একটি সামাজিক সংগঠন। উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ে উৎসর্গ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন সকাল ৯ টা থেকে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণির মানুষ সংগঠনের এই কার্যক্রমে অংশ নেয়।

এসময় ৪০০ জনকে ফ্রি ব্লাড গ্রুপিং ও প্রায় ২৫০জনকে দাঁতের চিকিৎসা দেওয়া সংগঠনের পক্ষ থেকে।

সকালে বিদ্যালয় মাঠে আয়োজনের উদ্বোধন করেন শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রাজীব উদ্দিন রাজ্জি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহেদ আহমেদ বাবুর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন মো. আব্দুল কাইয়ুম, আবু সাঈদ, ফজল খান, আব্দুল আজিজ, সাবিনা ইয়াছমিন প্রমুখ।

উৎসর্গ ফাউন্ডেশনের পলি আক্তার জানান, ঢাকা থেকে আসা পাঁচজন ও ব্রাহ্মণবাড়িয়ার একজন চিকিৎসক দাঁতের চিকিৎসা সেবা দেন। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। তাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

দাঁতের চিকিৎসক ডা. মো. নুরুল হুদা পাভেল জানান, তিনি একটি সংগঠনের সভাপতি হিসেবে নিয়মিত সেবার আয়োজন করেন। এবার প্রথম উৎসর্গ ফাউন্ডেশনের ব্যানারে এমন আয়োজনে অংশ নিয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:৩৬ পিএম | শনিবার, ২৬ অক্টোবর ২০১৯

The Daily Sarod |