প্রিন্ট
রবিবার, ২৮ জুলাই ২০১৯
সর্বশেষ আপডেট : 10:32 pm
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা শাখার ৫১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে করা হয়েছে। রোববার (২৮ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মো. শামীম মোল্লার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ। সভায় সেলিম পারভেজ’কে আহ্বায়ক ও আলমগীর খাঁ’কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আশুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
উক্ত সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা যুবদলকে তৃণমূল থেকে ঢেলে সাজিয়ে আগামী দিনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনকে তরান্বিত করবে।
Posted ১০:৩২ পিএম | রবিবার, ২৮ জুলাই ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya