শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 11:29 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন এর ডিজিটাল ক্যাম্পেইন। ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪’ এর প্রচারণার অংশ হিসেবে বুধবার বিকেলে ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার মাইশা এন্টারপ্রাইজের উদ্যোগে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে সন্ধ্যায় ভাষা চত্বরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আলমগীর হোসেন। এতে প্রধান অতিথির ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সাদেকুর রহমান শরীফ, জেলা আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ ও ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন প্রমুখ।

মাইশা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী মনির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়ালটনের ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে আগত প্রায় পাঁচ শতাধিক মানুষকে বৃক্ষরোপণে অনুপ্রাণিত করার লক্ষ্যে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। পরে আলোচনা সভা শেষে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় ওয়ালটনের পণ্য কিনে বার কোড স্ক্যান করে প্রতিদিন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাবেন ভাগ্যবান ক্রেতারা।

Facebook Comments Box

Posted ১১:২৯ পিএম | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯

The Daily Sarod |