শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পাক বিশ্বকাপ স্কোয়াডে নেই আকমল, ওয়াহব, শেহজাদ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৫ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 8:54 pm

পাক বিশ্বকাপ স্কোয়াডে নেই আকমল, ওয়াহব, শেহজাদ

বিশ্বকাপের জন্য ২৩ সদস্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। এই স্কোয়াড থেকেই বাছাই হবে চূড়ান্ত স্কোয়াড। তবে প্রাথমিক এই দলে নেই উমর আকমল, ওয়াহব রিয়াজ ও আহমেদ শেহজাদ।

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ১৫ ও ১৬ এপ্রিল লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস টেস্ট নেওয়া হবে ২৩ ক্রিকেটারের। পাকিস্তানের প্রধান কোচ মিকি আর্থারের সাথে পরামর্শ করেই প্রাথমিক এই স্কোয়াড গঠন করেছেন নির্বাক কমিটির প্রধান ইনজামাম উল হক।

আগামী ৩০ মে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ১৮ এপ্রিল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান। ২৩ এপ্রিল উড়াল দেবে ইংল্যান্ডের উদ্দেশ্যে। তবে বিশ্বকাপের আগে

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এ ছাড়াও বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি।

পাকিস্তানের ২৩ সদস্যর প্রাথমিক স্কোয়াড :

সরফরাজ আহমেদ, আবিদ আলী, আসিফ আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাখর জামান, হারিস সোহেইল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, উসমান খান শিনওয়ারি এবং ইয়াসির শাহ।

Facebook Comments Box

Posted ৮:৫৪ পিএম | শুক্রবার, ০৫ এপ্রিল ২০১৯

The Daily Sarod |