শিরোনাম
পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর চাকরি দিচ্ছে নভোএয়ার তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালে ব্রাহ্মণবাড়িয়ায় ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৯ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 4:23 pm

কোপা আমেরিকা খেলা হচ্ছে সুদূর দক্ষিণ আমেরিকায়। কিন্তু এর উত্তেজনা ছড়িয়ে সারা বিশ্বে। আর ব্রাহ্মণবাড়িয়ায় এই খেলা নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ পর্যন্ত হয়েছে। আগামী ১১জুলাই ভোর ৬টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল খেলা। এই খেলা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। এনিয়ে গত কয়েকদিন যাবত দুইদলের সমর্থকদের মাঝে চলছে বাকযুদ্ধ। এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ হাতে নিয়েছে অতিরিক্ত নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ১১তারিখ ভোর ৬টা থেকে কোপা আমেরিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই কোপা আমেরিকার খেলা নিয়ে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তাই জেলা পুলিশ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, ফাইনাল খেলা যেন খোলা জায়গায় বড় স্ক্রিনে, কোন ক্লাবে বা চায়ের দোকানে দেখার আয়োজন না করা হয় তা আমরা মাইকিং করে জানিয়ে দিব। ফাইনাল খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম। এছাড়াও জেলার ১১৬টি বিটে ৪জনে দল করে কাজ করবে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবো। খেলা শেষ হওয়ার পর কোন অবস্থাতেই বিজয় মিছিল করা যাবে না। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চাইবো।

উল্লেখ্য, খেলা নিয়ে তর্কবিতর্কের জেরে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে রেজাউল নামের এক ব্রাজিল সমর্থকের চাচা নোয়াব মিয়া (৬০)কে মারধর করেন আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার লোকজনেরা। এই মারধরের জেরে একই দিন রাতেই আর্জেন্টিনা সমর্থক জীবনের তিন সহযোগিকে বেদরক মারধর করেন ব্রাজিল সমর্থক রেজাউলের লোকজনেরা। বিষয়টি নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে।

Facebook Comments Box

Posted ১:৫৯ পিএম | শুক্রবার, ০৯ জুলাই ২০২১

The Daily Sarod |