শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী পল্লী বানানোর আশ্বাস এমপি মোক্তাদিরের

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:15 pm

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী পল্লী বানানোর আশ্বাস এমপি মোক্তাদিরের

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী পল্লী বানানোর আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী। সম্প্রতি সৌদি আরবের মদিনায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে এই আশ্বাস দেন তিনি।

মদিনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিনের প্রস্তাবের ভিত্তিতে এই আশ্বাস দেন এমপি মোক্তাদির। এছাড়াও তিনি বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি থানায় আইনি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এসময় সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। একই সাথে মত বিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।

মদিনায় প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত স্থানীয় মক্কা হোটেলের হল রুমে মদিনা জেলা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন । তৃতীয় বারের মতো বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় এই সংবর্ধনা দেওয়া হয়।
মদিনা জেলা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২ আসনের সাংসদ ও সাবেক খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সৌদির আরবস্থ মদিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন, মদিনা জেলা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপদেষ্টা শাহীন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজম, ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গারবিল ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউদ্দিন চৌধুরী বাবুল দুলাল হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেদ্দার সহ সভাপতি ও সৌদি আরবস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান পলাশ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মদিনা জেলা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের মহিউদ্দিন আজাদ ও শাহাদাত হোসেন মজুমদার।
অনুষ্ঠানে সাংসদ র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রবাসীদের সাথে মত বিনিময় করেন।

Facebook Comments Box

Posted ১০:১৫ পিএম | বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |