সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 10:34 pm
বাংলাদেশ থেকে পবিত্র উমরাহ পালন করতে আসা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রিপোটার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাংবাদিকরা ।
বুধবার জেদ্দায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি বাংলাভিশনের জেদ্দা প্রতিনিধি সোহেল রানা।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন রিপোটার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাধারণ সম্পাদক এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, রিপোর্টাস এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া পশ্চিম অঞ্চলের সহ সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, আওয়ামী কমিউনিটি নেতা কাজী নওফেল, রোদ্দুর সম্পাদক আবুল বশর বুলবুল, এনটিভির মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি।
বক্তব্য রাখে, ডিবিসি নিউজেরর জেদ্দা প্রতিনিধি রঞ্জু আহমেদ, মাই টিভির জেদ্দা প্রতিনিধি মোবারক ভূইয়া, সময় টিভির জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপন, চ্যানেল ২৪-এর জেদ্দা প্রতিনিধি সৈয়দ আহমদ ভূইয়া, এশিয়ান টিভির জেদ্দা প্রতিনিধি কাউসার আবদুস সালাম, বাংলা টিভির জেদ্দা প্রতিনিধি সাইফুল রাজিব ও জয়যাত্রার জেদ্দা প্রতিনিধি নূর আলম প্রমুখ।

সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক এস এ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল।
প্রধান অতিথি শাবান মাহমুদ তার বক্তব্যে বলেন, সৌদি আরবে হাজারো ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত আপনারা বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যাবলী তুলে ধরছেন দেশ ও জনগণের স্বার্থে। সে জন্য আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই।
শাবান মাহমুদ আরো বলেন, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর তুলে ধরব ইনশা আল্লাহ।
মতবিনিময় শেষে শাবান মাহমুদকে রিপোটার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় মক্কা ও জেদ্দায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Posted ১০:২০ পিএম | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya