অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 2:03 pm
মহেন্দ্র সিং ধোনির মতো ভারতীয় ক্রিকেটের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ আর কেউ নেই বলে মন্তব্য করেছেন অধিনায়ক বিরাট কোহলি। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের নায়কের জন্য ব্যাটিংয়ে পাঁচ নম্বর জায়গাটাই আদর্শ বলে মত ভারতীয় অধিনায়কের।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতেই ফিফটি করেছেন ধোনি। ১৯৩ রান করে হয়েছেন সিরিজ সেরা। প্রথম ওয়ানডেতে ৫১ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে সিরিজে দলকে এনে দেন সমতা। শুক্রবার মেলবোর্নে অঘোষিত ফাইনালে খেলেন অপরাজিত ৮৭ রানের ইনিংস।
সিডনিতে প্রথম ওয়ানডেতে ফিফটি করলেও ধীর ব্যাটিংয়ের জন্য সমালোচিত হতে হয়েছিল ধোনিকে। কিন্তু পরের দুই ম্যাচে ভারতের জয়ে বড় অবদান ধোনির। প্রথম ওয়ানডের পর সমালোচিত ধোনিই এখন সবার কাছে নায়ক।
কোহলি সেই সমালোচনার প্রসঙ্গ টেনেই বলছেন, ‘‘প্রথমত আমরা দলের সবাই খুব খুশি যে ধোনি রানের মধ্যে আছেন। কারণ ছন্দে থাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যখন খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না।’’
‘‘বাইরে অনেক কিছুই ঘটে। সাধারণ মানুষ অনেক কিছু নিয়েই কথা বলে। কিন্তু আমরা জানি ভারতীয় ক্রিকেটের প্রতি ব্যক্তিগতভাবে ধোনির মতো প্রতিজ্ঞাবদ্ধ আর কেউ নেই।’’
ধোনির ব্যাটিং পজিশন নিয়েও কথা হচ্ছে অনেক। কোহলি নিজের ভাবনাটা পরিষ্কার করেছেন এ নিয়ে, ‘‘২০১৬ সালে ধোনি চার নম্বরে ব্যাট করেছে। কিন্তু সে পাঁচ ও ছয় নম্বরে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করত। আমরা মনে করছি পাঁচ নম্বর জায়গাটা তার জন্য আদর্শ।’’
Posted ২:০৩ পিএম | শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya