শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

অস্ট্রেলিয়ায় বর্ষসেরার তালিকায় মোস্তাফিজ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 2:39 pm

অস্ট্রেলিয়ায় বর্ষসেরার তালিকায় মোস্তাফিজ

ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিতে যাচ্ছে আরেকটি বছর। আর একদিন পরই শেষ ২০১৮ সালের গণনা। শুরু হবে নতুন বছর। এই বছরটা বাংলাদেশ ক্রিকেটের উত্থান ও পতনের বছর। বিশেষ করে ওয়ানডে সংস্করণে সাফল্যের শিখরে উঠেছে টাইগাররা। ব্যক্তিগত সাফল্যে আলো ছড়িয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ানডে সংস্করণের বর্ষসেরা একাদশ নির্বাচন করেছে। ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সারা বিশ্বের ক্রিকেটার থেকে তারা নির্বাচন করেছে বর্ষসেরা ওয়ানডে একাদশ। সেই দলে আছেন বাংলাদেশের কাটার-মাস্টার মোস্তাফিজুর রহমান।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে একাদশে নেই কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। সবচেয়ে বেশি খেলোয়াড় আছে ভারতের। ভারত অধিনায়ক বিরাট কোহলির সাথে আছেন, রোহিত শর্মা, চায়নাম্যান কুলদিপ যাদব ও পেসার জসপ্রিত বুমরাহ। তিন জন আছেন ইংল্যান্ডে। ইংলিশ অধিনায়ক জো রুট, জনি বেয়ারস্টো ও জস বাটলার।

এছাড়া আছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমেয়ার, লঙ্কান অল রাউন্ডার থিসারা পেরেরা, আফগানিস্তানের স্পিনার রশিদ খান ও বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে একাদশ :
রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, জো রুট, বিরাট কোহলি (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জস বাটলার (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, রশিদ খান, কুলদিপ যাদব, মোস্তাফিজুর রহমান, জসপ্রিস বুমরাহ।

Facebook Comments Box

Posted ২:৩৯ পিএম | সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |