শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বার্সেলোনায় নেইমারকে সতীর্থ হিসেবে চান মেসি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 9:48 pm

বার্সেলোনায় নেইমারকে সতীর্থ হিসেবে চান মেসি

চলতি মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন আর্থার মেলো। ফিরেই স্প্যানিশ ক্লাবটিতে স্বদেশী নেইমারকে সতীর্থ হিসেবে পাওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি। শুধু এ মিডফিল্ডার নন, তাকে সেখানে চান বার্সার প্রাণভোমরা লিওনেল মেসিও।

গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে কাতালানদের ছেড়ে পিএসজির ঘরে ওঠেন নেইমার। সেখানে মাত্র দ্বিতীয় মৌসুম চলছে তার। এরই মধ্যে ফের সাবেকদের ডেরায় ভেড়ার গুঞ্জন উঠেছে ব্রাজিলীয় প্রিন্সের। আর্থারের চাওয়া-প্রার্থনা করি, গুঞ্জনটি যেন সত্য হয়।

নেইমারকে বার্সায় দেখতে চান মেসিও। তবে চাওয়াটা একটু বেশি তা স্বীকার করেছেন খোদ ছোট ম্যাজিসিয়ানই। তিনি বলেন, এটা একটা জটিল প্রক্রিয়া। তবে তাকে আমি অবশ্যই ফের বার্সায় দেখতে চাই। শুধু ময়দানের খেলোয়াড় হিসেবে নয়, লকার রুমের সতীর্থ হিসেবেও। তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশি। দু’জনের দারুণ কিছু স্মৃতি আছে। তবে ওর জন্য প্যারিস ছাড়া কঠিন হবে। কারণ সহসা ওকে পিএসজি ছাড়বে না।

অসামান্য সহজাত প্রতিভা ও দক্ষতার অধিকারী হলেও মেসিকে ঘষেমেজে তৈরি করেন পেপ গার্দিওলা। প্রিয় ক্লাবে গুরুকেও ফিরে পেতে চান মেসি। আর্জেন্টাইন জাদুকর বলেন, জানি, এ চাওয়া পূরণ হওয়াও কঠিন। তবে তার সঙ্গে ফের কাজ করতে চাই। তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ।

Facebook Comments Box

Posted ৯:৪৪ পিএম | শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |