শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ক্লাব বিশ্বকাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়নে ইতিহাস গড়লো রিয়াল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 12:34 pm

ক্লাব বিশ্বকাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়নে ইতিহাস গড়লো রিয়াল

সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়লো রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রথম কোনো দল হিসেবে মোট চারবার এই শিরোপা ঘরে তুললো স্প্যানিশ জায়ান্টরা। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে যৌথভাবে তিনবার করে শিরোপা জয়ে ভাগাভাগি করে আসছিল রিয়াল।

শনিবার রাতে শেখ জায়েদ স্পোর্টস সিটিতে আক্রমণাত্মক ফুটবল খেলা রিয়াল ১৪ মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয় গোলটি পেতে ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। গোলটি করেন মার্কোস লরেন্তে।

৭৮ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন অধিনায়ক সার্জিও রামোস। আর যোগ করা সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইয়াহিয়া নাদের। তবে ৮৬ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেছিলেন শিওতানি।

Facebook Comments Box

Posted ১২:৩৪ পিএম | রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |