শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ফর্মে থেকেও আইপিএলে দল পেলেন না মুশফিক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 8:28 pm

ফর্মে থেকেও আইপিএলে দল পেলেন না মুশফিক

গত দুই বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন মুশফিকুর রহীম। তার ব্যাটটা যেন এখন রানমেশিন। কিন্তু আইপিএলের নিলামে সাম্প্রতিক ফর্মটা বিবেচনায় এলো না একেবারেই।

বাংলাদেশি উইকেটর¶ক ব্যাটসম্যানের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। কিন্তু তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। ফলে আরও একবার আইপিএলের বাইরেই থাকতে হচ্ছে মুশফিককে।
জয়পুরে চলছে ২০১৯ আইপিএলের নিলাম। দলগুলো তাদের খেলোয়াড় ধরে রাখা আর ছেড়ে দেয়ার কাজটি আগেই সেরে নিয়েছে। তবে এখনও ৭০ জনের জায়গা খালি আছে। যার জন্য লড়ছেন ৩৫১ জন খেলোয়াড়।

মুশফিকুর রহীম বাদ পড়ে যাওয়ায় এখন বাংলাদেশ থেকে নিলামে রইল কেবল একজনের নাম-মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন। রিয়াদেরও ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

প্রসঙ্গত: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এবার আগেই রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে মোস্তাফিজুর রহমানকে এবার দেখা যাবে না আইপিএলে। বিসিবির কাছ থেকে বিদেশি লিগ খেলার ছাড়পত্র না পাওয়া কাটার মাস্টারকে ছেড়ে দিয়েছে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স।

Facebook Comments Box

Posted ৮:২৭ পিএম | মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |