অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ০৫ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 3:12 pm
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলসের পারফরম্যান্স খুব একটা সুবিধার নয়। প্রথম দুই আসরে শেষ চারে থাকলেও সাম্প্রতিক আসরগুলোতে মৌসুম শেষ করছে টেবিলের তলানি থেকে। চলতি মাসের ১৮ তারিখ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের নিলাম। তার আগে নিজেদের নাম বদলে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। ‘ডেয়ারডেভিলস’ বাদ দিয়ে দলটি ‘ক্যাপিটালস’ হয়ে যাচ্ছে। অর্থাৎ আগামী আসরে ক্লাবটিকে দেখা যাবে ‘দিল্লি ক্যাপিটালস’ নামে।
মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন নাম ঘোষণা দিয়েছে দিল্লি। ফ্র্যাঞ্চাইজির নতুন স্পন্সর জেএসডব্লিউ স্পোর্টসের পরিচালক পার্থ জিন্দাল জানিয়েছেন, ভারতের রাজধানী দিল্লি। বিষয়টি মাথায় রেখেই দলের নতুন নামকরণ করা হয়েছে।
তিনি বলেছেন, ‘আমাদের সাপোর্টিং স্টাফরা নতুন ট্যালেন্ট খোঁজার কাজ করছে। এর উদাহরণ সন্দিপ লামিচানে। এই মৌসুমেও দেশের প্রতিভা তুলে আনার দায়িত্বে রয়েছে মোহাম্মদ কাইফ। শিখর ধাওয়ান আইপিএলের দারুণ পারফর্মার। আশা করি, ওর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।’
গেল আসরে দিল্লির অধিনায়ক ছিলেন গৌতম গম্ভির। কিন্তু কলকাতা নাইট রাইডার্স থেকে গিয়ে প্রথম মৌসুমেই ব্যর্থ হন গম্ভির। টুর্নামেন্টের মাঝ পথেই ছেড়ে দেন দিল্লির দায়িত্ব। এরপর অধিনায়কত্বের দায়িত্ব পান শ্রেয়াশ আয়ার। আগামী আসরেও তিনিই নেতৃত্ব দেবেন দলকে।
সূত্র: পরিবর্তন ডটকম
Posted ৩:০৮ পিএম | বুধবার, ০৫ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya