শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

যে কীর্তি ১২৮ বছর পর গড়লেন সাকিব-মিরাজ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০১ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 10:42 pm

যে কীর্তি ১২৮ বছর পর গড়লেন সাকিব-মিরাজ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫০৮ রান করে বাংলাদেশ। বিপরীতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৭৫ রান করে দিন শেষ করে ক্যারিবীয়রা। বল হাতে ঘূর্ণি জাদু দেখিয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। দুজনে জায়গা করে নিয়েছেন ইতিহাসেও।

মাত্র ২৯ রানে ক্যারিবীয়দের ৫ উইকেটে তুলে নেয় টাইগাররা। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ মিলে নেন এই পাঁচ উইকেট। মিরাজ তিনটি ও সাকিব নেন ২ উইকেট। মজার ব্যাপার ক্যারিবীয়দের পাঁচ ব্যাটসম্যানই হয়েছেন বোল্ড আউট।

আর তাতেই দারুণ একটা কীর্তি লেখা হয়ে গেছে বাংলাদেশের পক্ষে। নির্দিষ্ট করে বললে সাকিব ও মিরাজের হাত ধরে লেখা হলো কীর্তিটি। ১২৮ বছর আগে ঘটে যাওয়া কীর্তি ফের করে দেখালেন সাকিব ও মিরাজ।

টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষের প্রথম ৫ উইকেট বোল্ড আউটের মাধ্যমে তুলে নিয়েছে কোনো দলের বোলাররা, এমন ঘটনা সর্বশেষ ও দ্বিতীয়বারের মতো ঘটেছিল ১৮৯০ সালে। প্রথমবার ঘটে ১৮৭৯ সালে।

অর্থাৎ ১২০ বছর পর এই কীর্তি গড়ে তালিকায় তৃতীয় দল হিসেবে নাম লিখাল বাংলাদেশ।

১৮৭৯ সালে মেলবোর্নে ২৬ রানে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। সব ব্যাটসম্যানই বোল্ড হয়ে ফিরেন। এরপর ১৮৯০ সালে অস্ট্রেলিয়াকে সেই লজ্জা ফিরিয়ে দেয় ইংল্যান্ড। ৪৯ রানে ৫ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ৫ ব্যাটসম্যানই বোল্ড হন।

অবশ্য সেবার (১৮৯০) অস্ট্রেলিয়ার প্রথম ৬ ব্যাটসম্যান বোল্ড হয়েছিলেন। যা এখন পর্যন্ত একমাত্র কীর্তি।  রোববার বাংলাদেশ ক্যারিবীয়দের ষষ্ঠ উইকেটটিও বোল্ড আউট করে শিকার করলে দ্বিতীয় দল হিসেবে সেই রেকর্ডে নাম লিখাবে।

Facebook Comments Box

Posted ১০:৪২ পিএম | শনিবার, ০১ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |