শিরোনাম
‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও বাঞ্ছারামপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি শ্যামলের চিঠি সরাইলে নজরুল বর্ষ উদযাপন, পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ৩ দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের সরবরাহ অক্টোবরে রেমিট্যান্স এলো ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন; বন্ধ তিন মেট্রো স্টেশন নবীনগরের দুই কলেজে পাস করেনি কেউ, ১ হাজার ১০৩ পরীক্ষার্থী অকৃতকার্য আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০ এইচএসসিতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ

‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০২ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 3:58 pm

‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের কয়েকশ বাসিন্দা।

আজ সকালে রামরাইল, সিঙ্গারবিল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়নসহ সংশ্লিষ্ট এলাকার কয়েকশ মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে প্রস্তাবিত ‘বরিশল’ উপজেলা গঠনের উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, অ্যাডভোকেট ইমাম হোসেন, নুরুল হুদা সরকার, আলমগীর হোসেন প্রমুখ। বক্তারা প্রস্তাবিত উপজেলা গঠনের উদ্যোগ বাতিলের দাবি জানান।
পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।

Facebook Comments Box

Posted ৩:৫৮ পিএম | সোমবার, ০২ নভেম্বর ২০২৬

The Daily Sarod |