অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 1:03 pm
বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপ্না আক্তার (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬ নম্বর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাঝপাড়া গ্রামের জনৈক নাছির উদ্দিনের বাড়ির পূর্ব পাশে একটি টিনশেড ঘরের মাঝের কক্ষ থেকে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত স্থানীয় লোকজন ও সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
গ্রেপ্তার স্বপ্না আক্তার ওই এলাকার মৃত মনু মিয়ার মেয়ে এবং মোমেন মিয়ার স্ত্রী। তার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাঝপাড়া গ্রামে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
Posted ১:০৩ পিএম | সোমবার, ০২ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya