শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্য জোটের ভারত থেকে ঘাসের ঝুড়িতে করে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে ফিরছিল চোরাকারবারি, ধরল বিজিবি জুলাই আন্দোলন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শ্যামল ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য উদ্ধার প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে, চাইলেই হাসিনার বক্তব্য শুনতে পারবে: রুমিন ফারহানা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসবে নিবন্ধন ও স্মারকগ্রন্থে লেখা আহ্বান মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশির মৃত্যু হাসিনার ভার্চ্যুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে ভারতের সম্পৃক্ততা নেই: জয়সওয়াল মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেয়ার হুঁশিয়ারী

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 4:11 pm

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা এ সব চোরাই পণ্য উদ্ধার করে। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা সীমান্ত ফাঁড়ি এবং ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল সীমান্ত ফাঁড়ির পৃথক টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সব অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা গরু, বাসমতি চাল, এনার্জি ড্রিংক, চিংড়ি মাছের রেনু, ফুজকা, বাঁজি, চকলেট, কিসমিস, শাড়িসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ৪০ লাখ ৬ হাজার ২৮০ টাকা।

Facebook Comments Box

Posted ৪:১১ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

The Daily Sarod |