শিরোনাম
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসবে নিবন্ধন ও স্মারকগ্রন্থে লেখা আহ্বান মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশির মৃত্যু হাসিনার ভার্চ্যুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে ভারতের সম্পৃক্ততা নেই: জয়সওয়াল মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেয়ার হুঁশিয়ারী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য জব্দ যাত্রী চাপ সামলাতে কক্সবাজার পর্যন্ত যাবে মহানগর এক্সপ্রেস দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা বাঞ্ছারামপুরে পুলিশের ওপর হামলা, ৪ পুলিশ আহত ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই অভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক সন্ধ্যা জেন জি বিক্ষোভের পরও মোদির পাশে শরিকরা

হাসিনার ভার্চ্যুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে ভারতের সম্পৃক্ততা নেই: জয়সওয়াল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 7:37 pm

হাসিনার ভার্চ্যুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে ভারতের সম্পৃক্ততা নেই: জয়সওয়াল

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মতবিনিময় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশগ্রহণের সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ সোমবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আপনারা যে মতবিনিময়ের কথা বলছেন, তা একটি বেসরকারি সংবাদমাধ্যমের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে। এতে ভারত সরকারের কোনো ধরণের সম্পৃক্ততা নেই, কিংবা ওই ফোরামে কোনো বক্তব্য দেওয়া হলে সরকার তাকে সমর্থন করে না।
আগামীকাল বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লির ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) অব সাউথ এশিয়া’-র সদস্যদের উদ্দেশ্যে শেখ হাসিনার ভার্চ্যুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে। এই অনুষ্ঠানটি আয়োজিত হলে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর— এটিই হবে প্রকাশ্যে শেখ হাসিনার প্রথম আত্মপ্রকাশ।
এর আগে গত রোববার (৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার পরিকল্পিত এই মতবিনিময় বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক গতিশীলতাকে ক্ষুণ্ণ করতে পারে বলে মনে করে ঢাকা।
এদিকে মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর এবং ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর মধ্যকার বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি উঠেছিল কি না— এমন এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

Facebook Comments Box

Posted ৭:৩৬ পিএম | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

The Daily Sarod |