শিরোনাম
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসবে নিবন্ধন ও স্মারকগ্রন্থে লেখা আহ্বান মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশির মৃত্যু হাসিনার ভার্চ্যুয়ালি মতবিনিময় অনুষ্ঠানে ভারতের সম্পৃক্ততা নেই: জয়সওয়াল মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেয়ার হুঁশিয়ারী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য জব্দ যাত্রী চাপ সামলাতে কক্সবাজার পর্যন্ত যাবে মহানগর এক্সপ্রেস দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা বাঞ্ছারামপুরে পুলিশের ওপর হামলা, ৪ পুলিশ আহত ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই অভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক সন্ধ্যা জেন জি বিক্ষোভের পরও মোদির পাশে শরিকরা

মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেয়ার হুঁশিয়ারী

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 7:23 pm

মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেয়ার হুঁশিয়ারী

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়াকে অচল করে দেওয়ার হুঁশিয়ারী দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।


গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যার ঘটনায় মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগের অভিযুক্ত নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
এর আগে, জেলা শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে সাজিদুর রহমান বলেন, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র, আলেম ও তৌহিদী জনতাসহ ১৫ জন শহীদ হয়েছেন। ওই হত্যাকাণ্ডের মূলহোতা মোকতাদির চৌধুরী। শুনেছি তিনি জামিন পেতে পারেন। পরিষ্কার করে বলে দিতে চাই, তাকে জামিন দেওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারক উল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, সিনিয়র সহসভাপতি বোরহান কাসেমী, সহসভাপতি মুফতি মারুফ কাসেমী প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:১৬ পিএম | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

The Daily Sarod |