শিরোনাম
‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও বাঞ্ছারামপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি শ্যামলের চিঠি সরাইলে নজরুল বর্ষ উদযাপন, পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ৩ দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের সরবরাহ অক্টোবরে রেমিট্যান্স এলো ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন; বন্ধ তিন মেট্রো স্টেশন নবীনগরের দুই কলেজে পাস করেনি কেউ, ১ হাজার ১০৩ পরীক্ষার্থী অকৃতকার্য আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০ এইচএসসিতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই অভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক সন্ধ্যা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 8:01 pm

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই অভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক সন্ধ্যা

২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ ও নতুন বাংলাদেশের স্বপ্নকে সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘গানে গানে জুলাই’।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে স্থানীয় শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও অংশ নিয়েছেন । পরিবেশিত হয় দেশাত্মবোধক, প্রেরণাদায়ী ও চেতনা জাগানিয়া মোট ১৩টি গান। এর মধ্যে রয়েছে ‘ধন ধান্যে পুষ্পে ভরা’, ‘মুক্তির মন্দির সোপানতলে’, ‘চল চল চল’, ‘আমার এ দেশ সব মানুষের’, ‘আমার মন পাখিটা’, ‘ভেবো না মা, তোমার ছেলের হারিয়ে গিয়েছে পথে, রক্ত দিয়ে নাম লিখেছি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ সহ বিভিন্ন সংগীত।
অনুষ্ঠানে হারমোনিয়ামে মনিকা আচার্য, তবলায় বাবুল মালাকার, অক্টোপ্যাডে সুমিষ্ট সাহা মিঠু, কি-বোর্ডে ফরিদ আহমেদ সাগর এবং গিটারে অভিজিৎ সাহা সঙ্গত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক পীযূষ কান্তি আচার্য। সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ছিলেন জেলা কালচারাল অফিসার (ভারপ্রাপ্ত) এস. এম. টি কামরান হাসান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই অভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, বীরত্ব ও আত্মত্যাগের বার্তা সংগীতের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে নতুন প্রজন্মকে স্বাধীনতা, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাও এ অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে নানা শ্রেণি প্রেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:৪০ পিএম | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

The Daily Sarod |