অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ আপডেট : 12:44 pm
সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন পৌঁছেছে ১৭ হাজার ২০০ মেগাওয়াটে। গতকাল বুধবার (২০ মে) রাত নয়টায় এই মাইলফলক স্পর্শের ঘটনা ঘটে।
এর আগে দেশে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। ২০২৫ সালের ২৩ জুলাই এটি অর্জিত হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র মুখপাত্র নাহিদ হাসান বলেন, ‘সন্ধ্যার চাহিদা বৃদ্ধির সময় দেশে নতুন এই উৎপাদন রেকর্ড অর্জিত হয়েছে।’
তবে রেকর্ড উৎপাদনের পরও ওই সময়ে প্রায় ৪০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছেবলে জানিয়েছে পাওয়ার গ্রিড।
পাওয়ার গ্রিডের তথ্য অনুযায়ী, ওই সময়ে বিদ্যুতের চাহিদা রেকর্ড উৎপাদনের মাত্রাকেও ছাড়িয়ে গিয়েছিল।
Posted ১২:৪৪ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya