নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 7:32 pm
সরাইলে হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে আইয়ুব খান জমিতে হালচাষ দেয়ার টাকা পেতেন। সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৭:৩২ পিএম | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya