নেপালে ভয়াবহ বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪০৩

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 9:24 pm

নেপালে ভয়াবহ বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪০৩
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া বিদেশী পর্যটকসহ ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও অব্যাহত রয়েছে।
নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ৬১ জন নেপালি এবং ৩৪১ জন বিদেশি নাগরিক। ২৬টি ভিন্ন দেশের নাগরিকরা এই নিখোঁজের তালিকায় রয়েছেন। যার মধ্যে সর্বাধিক ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ জানান, এই প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে পুরো জাতি বাকরুদ্ধ ও গভীরভাবে ব্যথিত। প্রাকৃতিক এই দুর্যোগকে আকস্মিক ও প্রচণ্ড ধ্বংসাত্মক আখ্যা দিয়ে তিনি ভারাক্রান্ত হৃদয়ে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Facebook Comments Box

Posted ৯:২৪ পিএম | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

The Daily Sarod |