দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৬ মে ২০২৬   সর্বশেষ আপডেট : ১২:৫১ অপরাহ্ণ

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দামের পতন হয়েছে। ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ পাওয়া যাবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণরে দাম কমায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে সর্বশেষ গত ১৫ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Facebook Comments Box

Posted ১২:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬

dainiksarod |