শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি
জীব ও জগতের কল্যাণ কামনায়

৯ দিনব্যাপী ভুবনমঙ্গল হরিনাম সংকীর্তন মহোৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 10:26 pm

৯ দিনব্যাপী ভুবনমঙ্গল হরিনাম সংকীর্তন মহোৎসব শুরু

বিগত ৭২ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় ভুবনমঙ্গল কীর্তন পরিচালনা কমিটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়িতে “জীব ও জগতের কল্যাণ কামনায়” ৯ দিনব্যাপী ৭৩তম বার্ষিক ভুবনমঙ্গল হরিনাম সংকীর্তন মহোৎসব শুরু হয়েছে।

কর্মসূচী অনুযায়ী প্রতিদিন এবং রাতে তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ভগবত গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা, ভজন সঙ্গীত পরিবেশন, আরতি কীর্তন, ভগবতীয় প্রবচন প্রদান, শ্রীমদ্ভগবদ কথামৃত আস্বাদন, অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞের শুভ অধিবাস পরিবেশিত হচ্ছে।

দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত ধর্মীয় ব্যক্তিত্ব ও কীর্তনীয়া দল সমূহ এতে অংশ নিচ্ছেন। শেষ দিন নগর কীর্তন ও দধিমঙ্গল, দ্বি-প্রহরে মহাপ্রভুর ভোগরাগ অনুষ্ঠিত হবে। উৎসব পরিচালনা কমিটির দীন ভক্তবৃন্দের পক্ষে সম্পাদক শ্রীমান আশীষ পাল সকল কর্মসূচীতে ভক্তবৃন্দের অংশগ্রহণ কামনা করেছেন।

 

 

 

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

The Daily Sarod |