শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় নিহত অটোরিকশা চালকের পরিচয় মিলেছে

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 6:58 pm

আখাউড়ায় নিহত অটোরিকশা চালকের পরিচয় মিলেছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় জানা গেছে। নিহত ব্যক্তির নাম নাজিরুল ইসলাম (৩৫)। সে পেশায় এক ব্যাটারি চালিত অটো রিকশা চালক। এরআগে বুধবার রাত ২টার দিকে উপজেলা পল্লি বিদ্যুৎ অফিস এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজিরুল সদর উপজেলার সেন্দা গ্রামের আবু ছালেকের ছেলে। তিনি আখাউড়া উপজেলার নূরপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন।

এই সংক্রান্ত আগের সংবাদ পড়ুনঃ আখাউড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। এই ঘটনায় অজ্ঞাত আসামী করে নিহতের স্ত্রী মাহমুদা বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, নিহতের উরুতে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে নিহতের ব্যাটারি চালিত অটো রিকশাটি উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। তদন্ত শেষে হত্যার কারণ সহ বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

Posted ৬:৫৮ পিএম | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |