শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 5:35 pm

আখাউড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত (৩৫) এক ব্যাটারি চালিত অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ২টার দিকে উপজেলা পল্লি বিদ্যুৎ অফিস এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তার হাতের আঙুলের ছাপ থেকে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নিহতের পায়ের উরুতে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে একটি ব্যাটারি চালিত অটো রিকশা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অটোরিকশাটি নিহতের। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

Posted ৫:৩৫ পিএম | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |